ইরাকে সিরিজ হামলায় ১৯ পুলিশ নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২০:২৬
পশ্চিম ইরাকের আনবার প্রদেশে সারারাত ধরে পরপর কয়েকটি হামলায় ১৯ পুলিশ এবং ৩ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। সিরিয়া সীমান্তের রুতবা চেকপয়েন্টে প্রথম আত্মঘাতী বোমা হামলায় ৫ জন পুলিশ নিহত হয়। আরও এক আত্মঘাতী বোমা হামলায় ৪ জন পুলিশ এবং ৩ জন লরি চালক নিহত হয়েছে। বন্দুকধারীরা আনবার প্রদেশের বিভিন্ন জায়গায় আরও ৭ জন পুলিশ সদস্যের লাশ ফেলে যায়। রামাদি, জরদান এবং সিরিয়ার বিভিন্ন পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় আক্রমণকারীরা। দক্ষিণ বাগদাদের শহরতলি বাজার এলাকা মানডিনে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।