খুলনায় কাউন্সিলর গুলিবিদ্ধ

সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে রবিবার পরিবহন ধর্মঘট

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২০:৫৬
পরিবহন ব্যবসায়ী ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের শনিবারের মধ্যে গ্রেফতার করা না হলে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস এ কর্মসূচি ঘোষণা করেন। ১৭ অক্টোবর নগরীর কাশিপুরস্থ নিজ বাসভবনের সামনে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু আহত হন। সস্ত্রাসী হামলায় যুবকের মৃত্যু খুলনায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় রনি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার পথে গোপালগঞ্জে বুধবার ভোরে তিনি মারা যান। তিনি ছিলেন পিকআপ ভ্যান গাড়ির চালক। পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। নিহত রনির পিতা আব্দুর রহিম জানান, নগরীর নিরালা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা রনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।