ক্যান্সারে আক্রান্ত শিল্পীর সাহায্যার্থে এগিয়ে আসুন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:০৩
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত স্বাধীনতা স্তম্ভে ‘জনতার দেয়াল’ শীর্ষক ম্যুরালের ভাস্কর মুকুল মুকসুদ্দীন ক্যান্সারে আক্রান্ত। ইতিমধ্যে তার ক্ষতিগ্রস্ত একটি কিডনি অপসারণ করা হয়েছে। বর্তমানে তাকে ব্যয়বহুল কেমোথেরাপি দেয়া হচ্ছে। চিকিত্সার জন্য এ পর্যন্ত অন্তত ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। তার পূর্ণ চিকিত্সার জন্য আরো ৩০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিত্সকগণ। তাই শিল্পীকে বাঁচাতে সরকারের পাশাপাশি সমাজের হূদয়বান ও শিল্পকর্মের পৃষ্ঠপোষকগণকে সাহায্যের হাত বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন শিল্পী কাইয়ূম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ জামান খান প্রমুখ। যোগাযোগ: ‘মুকুল মুকসুদ্দীন-S.B.1510100470674001, Brac Bank'. মোবাইল ফোন: ০১৭১৫৩০৫১৪৩।