শোক সংবাদ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:১৪
মাওলানা ওবাইদুল হক ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক মো. বাকের হোসাইনের বাবা আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা ওবাইদুল হক (১১৯) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। সাতকানিয়া উপজেলার কালিয়াইশ মলিয়াকুল বুড়া মাওলানা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নূরুন নাহার সাবেক শিক্ষিকা ও লেখিকা নূরুন নাহার (৭৮) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার স্বামী কন্ট্রোলার অব রেভিনিউ ও মুক্তিযোদ্ধা এস এম এ কাদির। তিনি ৫ সন্তান রেখে গেছেন। সুলতান উদ্দিন খান বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য দৈনিক জাহানের সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক সুলতান উদ্দিন খান (৫৮) গত মঙ্গলবার শহরের ভাটিকাশর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জহুরুল ইসলাম স্বপন গাইবান্ধার নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেলা মোটর ও মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম স্বপন (৫১) গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। আব্দুল জলিল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগারডাবড়ীহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল জলিল (৪৫) গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি বাবা-মা, ভাই-বোন ও ২ মেয়ে রেখে গেছেন। নরেন সরকার মানিকগঞ্জের দৈনিক ইত্তেফাকের হকার নগেনের বাবা নরেন সরকার (৬১) গত ১৭ অক্টোবর মঙ্গলবার রাজধানীর এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া আগামী সোমবার অনুষ্ঠিত হবে। মো. ফরিদ আহম্মদ বাংলাদেশ ডিপ্লোমা হেলথ টেকনোলজিষ্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও সংক্রামক ব্যাধি হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট মো. ফরিদ আহম্মদ (৫০) কিডনি রোগে আক্রান্ত হয়ে গত বুধবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএমটিএ, এমট্যাব, স্বামেপ, বঙ্গবন্ধু টেকনোলজিস্ট পরিষদ, বিডিপিএ, বিএমআইএলটি, ৩য় শ্রেণীর সরকারী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে। আরাব আরিয়ান দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার আলাউদ্দিন আরিফের ছেলে আরাব আরিয়ান (৮ মাস) গতকাল রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে.... রাজেউন)। জানাজা শেষে গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকন গভীর শোক প্রকাশ করেছেন। রোমেনা বেগম গোপালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদের শাশুড়ি রোমেনা বেগম (৭৫) গত বুধবার ক্যান্সারে আক্রান্ত হয়ে শহরের হিরাবাড়ি রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সিরাজুল ইসলাম চৌধুরীর বোন। আব্দুর রহমান গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিরত ও সমাজসেবক ডা. আব্দুর রহমান (৫৫) গত রবিবার ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকা এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মো. মফিজ উদ্দীন হাওলাদার দ্য ডেইলি স্টার পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েলের নানা ও সাবেক ইউপি সদস্য মহারাজ হাওলাদারের বাবা মো. মফিজ উদ্দীন হাওলাদার (৯৫) বার্ধক্যজনিত কারণে গত বুধবার রাজাপুর উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। নিরঞ্জন হাওলাদার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেলা কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি নিরঞ্জন হাওলাদার (৭০) গত বুধবার পরলোক গমন করেছেন। তিনি ২ ছেলে রেখে গেছেন। সাবিত্রী রানী হাওলাদার কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি ব্যবসায়ী বিপুল চন্দ্র হাওলাদারের মাতা সাবিত্রী রানী হাওলাদার (৮২) বার্ধক্যজনিত কারণে বরিশালের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।