জাহানারা বেগম
দৈনিক ইত্তেফাকের বিশেষ সংবাদদাতা ও সিটি এডিটর আবুল খায়েরের মা জাহানারা বেগমের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে মরহুমার কচুয়া উপজেলাধীন সহদেবপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জাহানারা বেগম (১০২) গত ১৯ অক্টোবর বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন।
