চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ইতিপূর্বে নগরীতে সভা সমাবেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল গতকাল বৃহস্পতিবার রাতে শর্ত সাপেক্ষে তা শিথিল করা হয়েছে। সিএমপির সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। অপরদিকে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে একই সময়ে নগরীর কাজীর দেউড়ি মোড়ে।
