সংলাপের প্রশ্ন উঠলেই বিরোধী দল শর্ত জুড়ে দেয়। পৃথিবীর কোথাও শর্ত দিয়ে সংলাপ হয় না, সংলাপ হতে হয় খোলামেলা। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বিরোধী দলকে সংলাপের জন্য আহবান জানিয়েছেন কিন্তু বিরোধী দল শর্ত দিয়ে সংলাপে বসতে চায়। এভাবে সংলাপ হতে পারে না।
গতকাল বৃহস্পতিবার সকালে কাঁচপুর, মেঘনা ও গোমতি সেতু পরিদর্শনের সময় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
