ড. সাইদুর ও ড. গওহর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩৪
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সাইদুর রহমান খান এবং ড. গওহর রিজভীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনি গতকাল বৃহস্পতিবার এ মনোনয়ন দেন।