জোকস

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ১৯:২৯
 শিক্ষক :টিভির কারণে সমাজে যে হিংস্রতা বেড়ে গেছে তার কোনো উদাহরণ কি দিতে পারো? ছাত্র :পারি স্যার, টিভি খুললেই বাবা রেগে আমার দিকে তেড়ে আসেন!  কলেজ থেকে মহা আনন্দে বাড়ি ফিরলো ছেলে। :বাবা বাবা, স্কুলের বার্ষিক নাটকে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছি। :বাহ! বেশ তো, তা কিসের চরিত্র শুনি। :আমার চরিত্রটা হচ্ছে পঞ্চাশ বছর বয়সী এক ভদ্রলোকের যিনি গত ত্রিশ বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন। বাবা সান্তনা দিয়ে বললেন, হতাশ হয়ো না! আশা করি ভবিষ্যতে তুমি সংলাপসহ চরিত্রও পাবে!  :মা মা, একটা চামচ দাও না। :কেন হাত দিয়ে খেতে পার না? তাহলে তোমার হাত দু’টো রয়েছে কী কারণে? :কেন আবার, হাত দিয়ে চামচ ধরবার জন্য!  একটি শিশু জীবনে প্রথমবারের মতো ছোট একটা সাপ দেখে চিত্কার করে তার মার উদ্দেশ্যে বলতে লাগল, ‘মা মা, দেখে যাও একটা কুকুরের লেজ পড়ে আছে অথচ কুকুরটা নেই!  টেস্ট পরীক্ষায় ফেল করেছে এক ছাত্র। কিন্তু সে কিছুতেই এর কারণ বুঝে উঠতে পারছিল না। অবশেষে ক্লাস শিক্ষকে কাছে যেয়ে সে জানতে চাইলো- :আমার পরীক্ষা তো স্যার অতোটা খারাপ হয়নি। তবুও আমি কেন নাকৃতকার্য হলাম? :তুমি নাকৃতকার্য হওনি, অকৃতকার্য হয়েছ? আর কেন হয়েছ সেটাও আশা করি বুঝতে পারছো।