‘আক্রমণে স্বাধীনতা প্রয়োজন ধোনির’

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৫৫

স্পোর্টস ডেস্ক

ভারতীয় উকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি সাম্প্রতিক সময়ে ব্যাটিং স্ট্রাইকরেটের জন্য সমালোচিত হলেও তার সাবেক সতীর্থ হরভজন সিং মনে করেন তার আক্রমণ করার ক্ষমতা আগের মতোই আছে। তবে  বিশ্বকাপ জয়ী অফ স্পিনার মনে করেন, ভারতকে এর সর্বোচ্চটা পেতে হলে ধোনিকে শুরু থেকেই আক্রমণের স্বাধীনতা দিতে হবে।

ধোনির সাবেক জাতীয় দল সতীর্থ সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, ‘আমার বিশ্বাস যেদিন সে শুরু থেকেই আক্রমণ করতে থাকে তখনই তার সেরাটা বেরিয়ে আসে। শুরু থেকে আক্রমণ করেই সে সেরা কিছু ইনিংস পেয়েছিল। আমি মনে করি, তাকে এবং হার্দিক পান্ডিয়াকে তাদের ইচ্ছামতো ব্যাটিংয়ের সুযোগ দেয়া উচিত টিম ম্যানেজমেন্টের। কোনো বাধা নেই, শুধু মারার জন্যই পাঁচ নম্বরে নামবে তারা।’