কাউখালী জেপি’র কর্মী সভা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২০:২৮
গত বৃহস্পতিবার কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পার-সাতুরিয়া ছালেকিয়া মাদ্রাসা মাঠে মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জেপি সভাপতি মাহাবুবুর রহমান খান, বক্তব্য রাখেন জেপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক খান মোঃবাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, যুব সংহতির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলটন, শ্রমিক পার্টির সভাপতি হারুন আর রশীদ, দেলোয়ার হোসেন মাস্টার, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোস্তাফিজুর রহমান, মাহাতাফ উদ্দিন মিয়া,শওকত হোসেন, হেমায়েত উদ্দিন, মোঃগনি মিয়া, হাসিব হাওলাদার, মিলু মিয়া, মিজানুর রহমান, মোঃমনসুর মিয়া, নেসার উদ্দিন শেখ, মানিক শেখ, কায়সার উদ্দিন মিয়াপ্রমুখ। সভায় জেপি চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত শক্তিশালী করার লক্ষে আগামী সংসদ নির্বাচনে সাইকেল মার্কার পক্ষে ব্যাপক প্রচার প্রচরণার আহবান জানানো হয়। পরে পার-সাতুরিয়া ছালেকিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের গন সংযোগ ও তদারকির জন্য ২১ সদস্যের কেন্দ্র কমিটি গঠন করা হয়।