দুর্ভাগ্য নাসিরের

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার

আবাহনীর আক্রমণের জবাব দেওয়ার জন্য গত এক সপ্তাহ পরিকল্পনা করেছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী। আবাহনীর বিপক্ষে সবচেয়ে শক্তিশালী লড়াই; কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হলো তার। গতকাল ম্যাচের আগে ওয়ার্ম-আপ করার সময় নাসিরের পায়ে মাংসপেশীতে ছোট একটু টান লাগে। ঝুঁকি না নিয়ে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন সঙ্গে সঙ্গে নাসিরকে বেঞ্চ পাঠিয়ে দেন। নাসির না থাকায় বসুন্ধরা নাসিরের বদলে আলগীর রানাকে একাদেশ নেওয়া হয়।