খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সে ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন গত বুধবার থেকে শুরু হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী www.admission-kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া অন্যান্য তথ্যের জন্য কুয়েটের রেজিস্ট্রার দপ্তরে ভর্তি শাখায় (পিএবিএক্স +৮৮০-৪১-৭৬৯৪৬৮. এক্সটেনশন ১৩৯) যোগাযোগ করা যাবে।
