সিলেটের বিশ্বনাথে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। এঘটনায় মেয়ের মা বাদি হয়ে থানায় মামলা করেছেন।
গত বুধবার উপজেলা সদরের গ্রিনবার্ড একাডেমিতে ছাত্রীকে অপহরণের চেষ্টা করেন প্রধান শিক্ষক শাহ মো. গিলমান। পরে বৃহস্পতিবার ভোরে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়। ছাত্রীর মা অভিযোগ করেন, গত বুধবার স্কুলে যায় তার ২য় শ্রেণীতে পড়ুয়া মেয়ে। দুপুর ২টায় স্কুল ছুটির পর মুক্তিপণ আদায়ের লক্ষ্যে তার মেয়ের হাত-মুখ বেঁধে টয়লেটে আটকে রাখেন গিলমান। পরে নিজ বুদ্ধিমত্তায় পালিয়ে বাসায় চলে আসে সে। আবিদার পরিবার ঘটনা জেনে এলাকাবাসীকে নিয়ে প্রধান শিক্ষক গিলমানের কাছে যান। এসময় তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এলাকাবাসী উত্তেজিত হলে এক পর্যায়ে তিনি মুক্তিপণ আদায়ের জন্য আবিদাকে অপহরণের চেষ্টার কথা স্বীকার করেন।
থানা পুলিশ পরির্দশক আবুল কালাম আজাদ বলেন, প্রধান শিক্ষক গিলমানকে আটক করা হয়েছে।
