আল মুসাব্বির সাদীর অষ্টম মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৫৬

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ২০১১ সালের ২০ মে মাত্র ৪৪ বছর বয়সে ইন্তেকাল করেন আল মুসাব্বির সাদী পামেল। স্ত্রী ও দুই ছেলে রেখে যান তিনি।

ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ডেইলি স্টারে দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করা পামেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম পেশাদার সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ১৯৯৯ সালের মেতে শচীন টেন্ডুলকারকে নিয়ে লেখেন ‘শচীন টেন্ডুলকারের গড়ে ওঠা’ এবং ২০০২ সালের জানুয়ারিতে লেখেন ‘ব্রায়ান লারার আত্মজীবনী’।

-সংবাদ বিজ্ঞপ্তি