কেন্দ্রীয় ১৪ দলের আজ বৈঠক

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:১০
আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আজ শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সংসদ উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। গতকাল শুক্রবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।