জাবি খুলছে আজ, চলবে শিক্ষকদের কর্মবিরতি

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:২২
শিক্ষক সমিতির কর্মবিরতির মধ্যদিয়েই পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গোত্সবের ছুটি শেষে আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক জানিয়েছেন, শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। তবে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষক সমিতির ডাকা ৭ দিনের কর্মবিরতির কারণে ক্লাস-পরীক্ষা নিয়ে সংশয় রয়েছে।