মসজিদে মসজিদে ছাত্রলীগ যুবলীগ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২২:২৮
জুমার নামাজের পর একটি রাজনৈতিক দলের কর্মীরা মসজিদ থেকে নাশকতা চালাতে পারে সরকারের কাছে এমন তথ্য ছিল। এ ব্যাপারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য দলের হাইকমান্ড থেকে নির্দেশ দেয়া হয়। এজন্য বায়তুল মোকাররম ও কাঁটাবন মসজিদসহ নগরীর অনেক মসজিদে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করেন। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।