জানুয়ারি মাসেই নির্বাচন হবে

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২২:৩০
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী জানুয়ারি মাসেই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সকল আয়োজন নিশ্চিত করা হবে। গতকাল শুক্রবার বিকালে সিলেট সদর উপজেলার খাদিনগর বাইশটিলা পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবারো জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস ফিরে আসবে। আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক প্রমুখ। পরে অর্থমন্ত্রী সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের অধীনে ছালেহপুর-বাইশটিলা এলাকায় ৬ কিলোমিটার দীর্ঘ নতুন বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করেন।