চোরের জন্য পুলিশের ভালোবাসা!

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২২:৩১
চোরের জন্য পুলিশের থাকে ঘৃণা ও রাগ। বাগে পেলে আগে পিটুনি দিয়েই কথা বলতে পছন্দ করে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক পুলিশ চোর ধরার পর তার দুঃখ শুনে নিজেই কাতর হয়ে যান। চোরকে পিটুনি দেয়ার পরিবর্তে তিনি চোরের জন্য কেনাকাটা শুরু করে দেন! অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। বৃহস্পতিবার ফ্লোরিডার একটি সুপারমার্কেটে ঢুকে এক মহিলা চোর শত শত ডলারের মাল চুরি করেন। চুরি করা মাল নিয়ে তিনি মার্কেট থেকে বের হবার উপায় খুঁজছিলেন। এক পর্যায় তিনি পালানোর চেষ্টা করতেই ম্যানেজার তার লোকজন নিয়ে ধরে ফেলেন মহিলাকে। এরপর পুলিশে খবর দেয়া হয়। পুলিশে এসে তাকে হাতকড়া পরায়। গ্রেফতারের পর পুলিশের বড়কর্তা ভিকি থমাস মহিলার কাছে জানতে চাইলেন কেন তিনি চুরি করতে গেলেন। সন্তানকে খাওয়ানোর জন্য তার চুরি ছাড়া উপায় ছিল না, এমনটি শোনার পর ভিকির নিজ সন্তানদের কথা মনে পড়ে গেল। তার চোখে পানি চলে এল। এরপর তিনি বেরিয়ে গেলেন। মহিলার এবং তার সন্তানদের জন্য পুরো এক সপ্তাহের বাজার করে নিয়ে ফিরে এলেন! বাজারগুলো তার হাতে তুলে দিয়ে বাড়ি চলে যেতে বললেন। তার আগে একটি চুরির অভিযোগ লিখে শুনানির দিন তাকে কোর্টে হাজির হতে অনুরোধ করলেন। -এবিসি নিউজ।