একেই বলে ইমার্জেন্সি ট্রেনিং!

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২২:৩১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্কুল ক্যাম্পাসে চলছিল ইমার্জেন্সি পরিস্থিতির প্রশিক্ষণ দান। জরুরি পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়, তা শেখানো হচ্ছিল ছাত্রীদের। ঠিক সেই সময় এক ছাত্রী ক্লাসের বেঞ্চের উপরই সন্তান জন্ম দিয়ে বসল! সবাই ছুটে গেল সেদিকে। ছাত্রীটির সুশ্রুষা করে তাকে সুস্থ করে তুললো। ইমার্জেন্সি ট্রেনিং হাতে কলমে কাজে লেগে গেল! স্কুল কর্তৃপক্ষ জানায়, ইমার্জেন্সি পরিস্থিতিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এ বিষয়ে স্কুল ভবনের বাইরে জরুরি ট্রেনিং চলছিল। আর এ সময় ভবনের আরেক পাশে জেসিলিন ডোমিঙ্গো নামে এক ছাত্রী ‘জরুরীভাবে’ একটি সন্তানের জন্ম দেয়। অন্য ছাত্রীরা ‘জরুরি পরিস্থিতি’ সামাল দিল। সদ্যজাত সন্তানের মা জেসিলিন বলে, এটা সত্যিই বিস্ময়কর এবং আমি সবার প্রতি কৃতজ্ঞ। জন্ম নেওয়া শিশুটির নাম দেওয়া হয়েছে ল্যান্ডেন আলেকজান্ডার। তার ওজন সাত পাউন্ড এবং লম্বা ২১ ইঞ্চি। -ইউপিআই