জাইটেক্স মেলায় অংশ নিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ১৮:০৩
দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ২০ অক্টোবর থেকে শুরু হওয়া জাইটেক্স উইক ২০১৩তে অংশ নিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স। ড্যাফোডিল কম্পিউটার্সের পক্ষে হেড অব সফটওয়্যার রাশেদ করিম এ মেলায় অংশ নেন। মেলায় বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, এনআরবি ফোরাম, সংযুক্ত আরব আমিরাত এবং বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এক আলোচনা সভা বাংলাদেশ কনসুলেট জেনারেল অব দুবাই মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের বিভিন্ন আইসিটি সলিউশন প্রদর্শন করা হয়। ড্যাফোডিল কম্পিউটার্সের পক্ষে রাশেদ করিম এডুকেশন ইআরপিসহ বিভিন্ন সলিউশন প্রদর্শন করেন।