দেখার কেউ নেই, বলার কেউ নেই! কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা শহরের সকল রাস্তা দিন দিন চিকন হচ্ছে। রাস্তার দু’ধারে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা এবং কোনো কোনো বসতবাড়ির মালিক বিভিন্ন কৌশলে রাস্তা চাপাচ্ছে। ফলে জনসাধারণকে চলাচল করতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিন দিন যেমন জনসংখ্যা বাড়ছে তেমনি বৃদ্ধি পাচ্ছে যানবাহন। এ অবস্থায় রাস্তা চিকন বা সরু হওয়া অব্যাহত থাকলে বিপদ অনিবার্য। যথাযথ কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাকে উপজেলা শহরের রাস্তার প্রস্থ মেপে যথাযথ সীমানা পরিমাপ করে পথচারীদের সুবিধাজনক চলাচল নিশ্চিত করতে বিনীত অনুরোধ করছি।
এস এম গোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
