গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২১:৫৯
মাথায় যাদের চুলের কমতি আছে কিংবা নেহাতই যাদের লোকে টেকো বলে ডাকে সেইসব মানুষের কাছে উইগ বা পরচুলা আদতেই খুব কাজের একটি বিষয়। তবে একসাথে সবচেয়ে বেশি মানুষের পরচুলা পড়ে কোনো স্থানে হাজির হবার যে রেকর্ডটি গিনেজের পাতায় রয়েছে সেটি কিন্তু আদতেও কোনো টেকো ব্যক্তির অবদান নয়। বরং ২০১২ সালের ১৩ জুন রাগবি খেলার একদল ভক্তের কল্যাণেই গিনেজের পাতায় নতুন করে লিপিবদ্ধ হয় এই রেকর্ডটি। সেদিন অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত এএনজেড স্টেডিয়ামে বসেছিল বিশ্বের অন্যতম সেরা রাগবি লিগ হিসেবে খ্যাত স্টেট অব অরিজিন রাগবি লিগ সিরিজের নিউ সাউথ ওয়েলস বনাম কুইন্সল্যান্ডের সেরা তিন ম্যাচ সিরিজের একটি। আর এখানেই নিজেদের দল নিউ সাউথ ওয়েলসেক সমর্থন জানাতে দলের অফিসিয়াল রঙ নীল রঙের পরচুলা পড়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ১২,০৮৩ জন দর্শক যা একই সাথে সবচেয়ে বেশি মানুষের পরচুলা বা উইগ পড়ার রেকর্ডও বটে।