জজ (এক পরিচিত চোরকে আবার দেখে) :তুমি?
যখন আমি উকিল ছিলাম তুমি পকেটমার ছিলে,
যখন সরকারি উকিল হলাম তুমি তখন গয়নার দোকানে চুরি করেছিলে
এখন আমি জজ হয়ে এখানে এলাম, তুমি ব্যাংক লুট করলে! ঘটনা কি?
অপরাধী চোর খুব বিনয়ের সাথে :স্যার প্রমোশন কি কেবল আপনারই হবে?
শিক্ষক :তাহলে তোমরা তো বুঝতেই পারছ, যে প্রাণীটা পানির মধ্যে থাকে তাকে বলে মাছ। এবার আসিফ বলতো দেখি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট মাছ কোনটা?
—স্যার, জীবাণু।
শিক্ষক :রনি, এই ম্যাপে দেখাও তো দেখি আমেরিকা কোথায়?
রনি গিয়ে দেখিয়ে আসার পর
শিক্ষক :ভেরি গুড। এবার জনি বলতো, আমেরিকা কে আবিষ্কার করেছেন?
জনি :রনি, স্যার।
শহরের এক সুন্দরী তরুণী গ্রামে বেড়াতে এসেছে। গাঁয়ের পথে হাঁটতে হাঁটতে একটি ফার্মের পাশে দাঁড়িয়ে ফার্মের মালিকের সঙ্গে আলাপ জুড়ে দিল সে—
তরুণী :ও মা! কী সুন্দর একটা গরু। কিন্তু এই গরুটার শিং নেই কেন?
ফার্মের মালিক :দেখুন ম্যাডাম, নানা কারণে একটা গরুর শিং না থাকতে পারে। যেমন কিছু গরুর জন্ম থেকেই শিং থাকে না, কিছু গরুর শিং খসে যায়, কিছু গরুর খারাপ স্বভাবের জন্য শিং কেটে ফেলতে হয়। তবে আপনি যেটার শিং নিয়ে আমাকে প্রশ্ন করলেন সেটা গরু নয়, সেটা আসলে একটা ঘোড়া।
