না’গঞ্জে ফুল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা ২ লাখ টাকা লুট

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:১৮
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শফিকুল ইসলাম (৩০) নামে এক ফুল ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে নগদ ২ লাখ টাকা লুটে নেয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। শনিবার সকালে বন্দরের দিঘলদী প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতের নাম কালাম (৩০)। ৩ জনকে অভিযুক্ত করে বন্দর থানায় মামলা হয়েছে। মামলার বরাত দিয়ে উপ পরিদর্শক (এস আই) মিজানুর রহমান জানান, শফিকুল ইসলাম ভোরে ফুল বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রাইমারি স্কুলের পাশে আসতে না আসতে একই এলাকার কালামসহ আরো কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী শফিককে কুপিয়ে পুকুরে ফেলে দেয়। মস্তকবিহীন লাশ উদ্ধার নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শনিবার সকালে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, যুবকটিকে জবাই করে হত্যার পর মাথা অন্যত্র ও দেহ এখানে ফেলে দেয়া হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০। ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কবুতর চুরি করতে গিয়ে শনিবার ভোরে দোতলা ভবনের ছাদ থেকে পড়ে রানা মিয়া (২২) নামে এক যুবক মারা গেছে। ফতুল্লার ইসদাইর বটতলা এলাকার মরহুম এমদাদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।