রংপুরে ডিস ব্যবসায়ী হত্যার ২ আসামি গ্রেফতার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:১৮
রংপুরে ডিস ব্যবসায়ী রতন হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার মিঠাপুকুর উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কালা ফারুক (৩০) ও শুকার (৩২)। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কোতয়ালী থানার ওসি সাহাবুদ্দিন খলিফা জানান, ঢাকায় পালানোর উদ্দেশে তারা মিঠাপুকুর আসে। গ্রেফতারকৃতরা হত্যা মামলার যাবজ্জীবন দপ্রাপ্ত আসামি। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।