ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ভাষানটেক এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিনজন জাল টাকার কারবারিকে। তারা হল নুরুল হক সরদার, রুবেল ও জহিরুল ইসলাম ওরফে খোকন ওরফে বিশু। গত শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিনজন জিজ্ঞাসাবাদে জাল টাকার কারবারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঈদকে সামনে রেখে তারা জাল নোট প্রস্তুত করে ঢাকাসহ সারাদেশে সরবরাহ করে আসছিল। তাদের কাছ থেকে ৪৮ লাখ ৫০ হাজার জাল নোট পাওয়া যায়।
