ঐশ্বরিয়ার নাম ধরে ডাকায় খেপলেন তার শাশুড়ি!

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৪৮
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে ‘ঐশ্বরিয়া’ বলে সম্বোধন করায় ক্ষেপে গেছেন তার শ্বাশুড়ি এবং অভিনেত্রী জয়া বচ্চন। বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে এক ফটোগ্রাফার এই সম্বোধন করে একরকম বিপদেই পড়েন। ছেলের বউয়ের প্রতি মায়া বটে! রাত সাড়ে ১০টা। দুই মহিলা অনুষ্ঠানে এসে এক ফটোগ্রাফার বললেন, আমরা ঐশ্বরিয়ার সঙ্গে একসঙ্গে ছবি তুলতে চাই। আপনি ছবি তুলেন। ফটোগ্রাফার ঐশ্বরিয়াকে ডাক দিলেন। আর এই এর ডাক জয়া বচ্চনের কানে গেল। তখই ক্ষেপে গেলেন। ফটোগ্রাফারকে উদ্দেশ্য করে বলছেন, আপনি কেন তাকে ‘ঐশ্বরিয়া’ বলে ডাকছেন? সে কি আপনার সাথে স্কুলে একসাথে পড়েছে? নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফটোগ্রাফার বলেন, আমরা তাকে তাহলে কি বলে সম্বোধন করবে? কেবল জয়া বচ্চনই নয়, তার ছেলে অভিষেক বচ্চনও এর আগে একবার রেগে গিয়েছিলেন ঐশ্বরিয়াকে ‘অ্যাশ’ বলে সম্বোধনের জন্য। - মুম্বাই মিরর।