বাজার থেকে ইনস্ট্যান্ট ডুডলস নয়, স্টিক নুডলস তুলে নেওয়া হচ্ছে

আপডেট : ১৯ মে ২০১৯, ২২:২০

নিউজিল্যান্ড ডেইরি প্রডাক্টস বাংলাদেশ লিমিটেডের স্টিক নুডলস বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। তবে বিএসটিআইর গুণগত মান ঠিক থাকায় ইনস্ট্যান্ট নুডলস তুলে নেওয়া হচ্ছে না। কিছু দিন পূর্বে বিএসটিআই কর্তৃপক্ষ খোলা বাজার থেকে ডুডলস স্টিক নুডলসের নমুনা সংগ্রহ করে বাংলাদেশের মান অনুযায়ী পরীক্ষা করে গড় আদ্রতা বা পানির পরিমাণ সর্বোচ্চ ১০ শতাংশের পরিবর্তে ১১ দশমিক শূন্য এক শতাংশ পাওয়া যায়; কিন্তু নিউজিল্যান্ড ডেইরি প্রডাক্টের নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করে ফলাফল বিএসটিআই নির্ধারিত মান অনুযায়ী আদ্রতা পাওয়া যায়। তাই বিএসটিআইকে ফের স্টিক নুডলস পরীক্ষা করার জন্য আবেদন করা হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা ডুডলস স্টিক নুডলসের বিক্রয়, বিতরণ এবং বাণিজ্যিক বিজ্ঞাপন বন্ধ রেখেছি। -প্রেস বিজ্ঞপ্তি