হিসেবী মানুষ বটে!

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:৫৩
অবৈধভাবে গাড়ি পার্কিং করেছিলেন পুত্র। জরিমানা হয়েছিল মাত্র ১শ ডলার। কিন্তু বাবা এই জরিমানা দিবেন না। এজন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করতে আদালতে গেলেন। খরচ করলেন ১৫শ ডলার। কৃপণতার শাস্তি বটে! এঘটনা ঘটেছে ব্রিটেনে। নিউ ওয়েস্টমিনিস্টারের বাসিন্দা ভিক বিরান্ট জানান, তার পুত্র অবৈধভাবে পার্কিং করেছিল বলে শহর কর্তৃপক্ষ অভিযোগ করে। তাকে ১শ ডলার জরিমানা করে একটি নোটিশ পাঠায়। কিন্তু আমি এটা দিতে অস্বীকৃতি জানাই এবং আদালতে লড়াই করি। একজন আইনজীবী নিয়োগ দিই। তাকে এপর্যন্ত ফি হিসেবে ১৫শ ডলার দেওয়া হয়েছে। সম্প্রতি আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। হিসেবী আর কাকে বলে!