সুপ্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় ভালো করতে প্রশ্নভিত্তিক আলোচনা করা হলো।
Question number1( (Multiple Choice): প্রদত্ত unseen passage-এর উপর ভিত্তি করে তোমাদের জ্ঞান দক্ষতা মূল্যায়নের জন্য এই অংশে 5টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। এ অংশে ভালো করার জন্য তোমাদের অবশ্যই শব্দভান্ডার(vocabulary) সমৃদ্ধ করতে হবে।
Question number 2 (Answering Question): প্রদত্ত passageটি থেকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে যার প্রত্যেকটির পূর্ণমান থাকবে 2 এবং 5টি প্রশ্নের জন্য নম্বর থাকবে 10। প্রদত্ত passage থেকে কোন sentence সরাসরি তুলে না দেয়ার চেষ্টা করবে।
Question number 3 ও 4-এর জন্য তথ্যসমৃদ্ধ একটি unseen passage থাকবে। প্রদত্ত unseen passage থেকে তোমাদের মেধা মূল্যায়নের জন্য information transfer ও true /false প্রশ্ন থাকবে।
Question number 3 (Information transfer): প্রদত্ত passage থেকে ভিন্ন আঙ্গিকে তোমাদের তথ্য উপস্থাপন করতে হবে। তথ্যের এ আদান-প্রদান মূলত একটি substitution table এর মাধ্যমে তোমাদের উপস্থাপন করতে হবে। Information transfer-এ 5টি শূন্যস্থান থাকবে যা যথাযথ information দিয়ে পূরণ করতে হবে। Information transfer-এর ক্ষেত্রে টেবিলটি খাতায় লিখার কোন প্রয়োজন নেই। শূন্যস্থান পূরণের জন্য যেমন (a), (b), (c) ইত্যাদি দিয়ে লিখতে হয় সে রকম এ ক্ষেত্রেও (a), (b), (c) ইত্যাদি দিয়ে লিখতে হবে।
Question number 4 (True/ False): প্রদত্ত তথ্যটি সত্য হলে, তোমাদেরকে True লিখতে হবে এবং মিথ্যা হলে প্রথমে False লিখবে এবং তার নিচে Correct answer লিখে সঠিক উত্তরটি লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে মোট 5 নম্বর থাকবে।
Question number 5 (Cloze test without clues): এই itemটি মূলত cloze test-এর নিয়মানুযায়ী হবে। উত্তরপত্রে শূন্যস্থান পূরণ করার জন্য wordগুলো লিখলেই চলবে। পুরো paragraphটি লিখতে হবে না। প্রশ্নপত্রের এ অংশে প্রতিটি শূন্যস্থানে 1 নম্বর করে মোট নম্বর থাকবে 5.
Question number 6 (Summarizing): এ প্রশ্নে তোমাদেরকে প্রদত্ত দ্বিতীয় passageটিকে summarizing করতে হবে। স্মরণ রাখবে summarizing লিখতে গিয়ে কোনভাবেই যেন অপ্রাসঙ্গিক কোন তথ্য বা প্রদত্ত passage-এর sentenceগুলো হুবহু অনুকরণ করা না হয়। প্রশ্নপত্রের এ অংশের পূর্ণমান 10.
Question number 7 (Rearranging): এ অংশে ভালো করার জন্য বাক্যগুলো ভালোভাবে পড়তে হবে এবং তারপর ধারাবাহিকভাবে সেগুলো সাজাতে হবে। যতগুলো উত্তর তোমরা ধারাবাহিকভাবে সাজাতে পারবে তার প্রতিটির জন্য 1 করে নম্বর পাবে।
Question number 8 (Cloze test with clues): এ ক্ষেত্রে 10 শূন্যস্থান সংবলিত একটি paragraph দেয়া থাকবে এবং উক্ত paragraph-এর উপর একটি বক্সে কিছু শব্দ দেয়া থাকবে। তোমাদের বক্সে প্রদত্ত শব্দগুলো দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। এই itemটি অবশ্যই তোমাদের cloze test-এর নিয়মানুযায়ী লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি শূন্যস্থানের জন্য ½ নম্বর থাকবে যার পূর্ণমান থাকবে 5.
Question number 9 (Matching Sentence): এ প্রশ্নে দুটি column থাকবে। উভয় column থেকে বাক্যাংশ নিয়ে তোমাদের অর্থপূর্ণ 5টি বাক্য তৈরি করতে হবে। তবে column দুটি না হয়ে তিনটিও হতে পারে। প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে মোট নম্বর থাকবে 5.
Question number 10 (Dialogue): প্রদত্ত বিষয়বস্তু অনুযায়ী তোমাদেরকে 10/11টি pair-এ dialogueটি উপস্থাপন করতে পারলে ভালো নম্বর পাওয়া যাবে। তোমাদের একটি বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাই- কোনভাবেই pairগুলো দীর্ঘ করবে না। একটি Pair-এ দুইটি sentence-এর বেশি না লেখাই শ্রেয়। এই dialogue-এর জন্য প্রদত্ত নম্বর 5.
Question number 11 (Paragraph Writing): যেকোন বিষয়ের উপরই paragraph লিখতে হতে পারে । তবে পাঠ্যবইয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়ের উপর তোমাদের বেশি গুরুত্বারোপ করার প্রয়োজন। প্রশ্নপত্রের এ অংশের পূর্ণমান থাকবে 10.
Question number 12 (Completing Story): এখানে একটি story-কে incomplete অবস্থায় দেয়া থাকবে। তোমাদের সূচনা অংশটি পড়ে তার সাথে সামঞ্জস্য রেখে গল্পটি যৌক্তিকভাবে continue করে তা complete করতে হবে। প্রশ্নপত্রের এ অংশের পূর্ণমান থাকবে 10.
Question number 13 (Informal letter Writing): প্রশ্নপত্রটির সর্বশেষ এ প্রশ্নটিতে তোমাদের একটি ব্যক্তিগত পর্যায়ের letter লিখতে বলা হবে। তোমাদেরকে সহজ-সরল ও সাবলীলভাবে letterটি লিখতে হবে। হাতের লিখা সুন্দর হলে বেশি নম্বর পেতে তোমাদের সাহায্য করবে। এ প্রশ্নের পূর্ণমান 10.
বিগত বছরগুলোতে writing test অংশে বিকল্প প্রশ্ন থাকলেও এবছর বিকল্প প্রশ্ন থাকবে না। তাই এ অংশের জন্য একটু বাড়তি প্রস্তুতি নিবে। আর এজন্য মনোযোগ দিয়ে পড়াশুনা করলে এবং পঠিত বিষয়গুলোর উপর রিভিশন দিতে পারলে সহজেই writing test তোমরা অনেক ভাল ফলাফল অর্জন করতে পারবে।
