ইংরেজি দ্বিতীয়পত্র

Grammar এর উপরই নির্ভর করে ভালো নম্বর

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ১৯:২৫
Grammar-এর উপরই নির্ভর করে সাফল্য প্রিয় JSC পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এ বছরের JSC পরীক্ষায় ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টন অনুযায়ী। ইংরেজি প্রথমপত্রের পূর্ণমান ১০০ এবং সময় ৩ ঘণ্টা। আর ইংরেজি দ্বিতীয়পত্রের পূর্নমান ৫০ এবং সময় ২ ঘণ্টা। বিশেষ এই আয়োজনে তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্রের উত্তর লেখার নিয়মাবলি সম্পর্কে আলোচনা করা হলো। Part-A (Grammar) : 30 marks 01. Fill in the gaps of the following text with appropriate articles. Put a cross for zero article. 0.5 x 6 = 03 এক্ষেত্রে প্রদত্ত passage-এ a, an বা the বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তবে কোন শূন্যস্থানে article না বসলে সেখানে x চিহ্ন দিতে হবে। Articleটি sentence-এর শুরুতে বসলে capital letter ব্যবহার করে লিখতে হবে আর ভিতরে বসলে small letter ব্যবহার করে লিখতে হবে। 02. Fill in the blanks of the following text with prepositions. 0.5 x 6 = 03 এই অংশটিতে উপযুক্ত preposition বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এক্ষেত্রে simple বা appropriate যে কোন preposition দিয়েই gaps fill করতে বলা হতে পারে। 03. Make four sentences from the substitution table. 1x 4 = 04 এক্ষেত্রে তিন column বিশিষ্ট একটি table দেয়া থাকবে। প্রথম অংশে subject, দ্বিতীয় অংশে verb এবং তৃতীয় অংশে extension দেওয়া থাকবে। এগুলোকে ব্যবহার করে ৪টি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। 04. Change the following passage into indirect speech. 1x 4 = 04 Passage narration মূলত detached sentence narration-এর একটি মৌলিক অংশ। এক্ষেত্রে সম্পূর্ণ Passageটি ভালোভাবে পড়ে speaker এবং listener identify করতে হবে। অতঃপর sentence-এর mood অনুযায়ী indirect speech-এ পরিবর্তন করতে হবে। Reporting verb-এর প্রতি খেয়াল রেখে tense, person এবং adverbial পরিবর্তন করতে হবে। 05. Change the following sentences as directed in the brackets. 1x5 এক্ষেত্রে একটিpassage থাকবে। Bracket-এর মধ্যে দেয়া নির্দেশনা অনুসারে ৫টি sentence পরিবর্তন করতে হবে। সম্পূর্ণ passage তোলার কোন প্রয়োজন নেই। তবে তুললে উত্তরটি underline করে দেয়া উচিত। 06. Re-write the following passage using capitalization and punctuation. 0.5 x 6 = 03 এক্ষেত্রে একটি passage দেয়া থাকবে। যথাযথ স্থানে capital letter এবং উপযুক্ত punctuation marks বসাতে হবে। 07. Fill in the gaps of the following text by adding suffix, prefix or both with the root words underlined in the text. 0.5 x 8 = 04 এ অংশেও একটি passage দেয়া থাকবে। Underline করা wordটির সাথে prefix বা suffix বা উভয়টিই যুক্ত করে নতুন শব্দ বানাতে হবে এবং উক্ত শব্দসমূহ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 08. Complete the following text with suitable verbs in the box with their right form. 0.5 x 8 = 04 এ অংশে একটি passage দেওয়া থাকবে। Box-এ দেওয়া verbসমূহের সঠিক form বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এই অংশটিতে ভালো করার জন্য tense, right form of verbs এবং passive voice-এর ব্যবহার জানতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে verb-এর negative form ব্যবহার করা যাবে। Part-B (Composition):20 marks 09. Writing Formal Letter / E-mail: 08 Formal letter বলতে applicationকে বুঝায়। Applicationটি সতর্কতার সাথে পড়ে ও ভালোভাবে বুঝে উত্তর লিখতে হবে। সুনির্দিষ্ট বিষয়, যা প্রশ্নে থাকবে তা অবশ্যই অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে যে, Application-এর ৬টি অংশ থাকে। এগুলো যথাযথভাবে লিখতে হবে। Formal Letter-এর পরিবর্তে প্রশ্নে E-mailও দেওয়া হতে পারে। E-mail writing-এ বছর থেকেই সিলেবাসে include করা হয়েছে। তাই বিষয়টি তোমাদের অনেকের কাছেই নতুন। তবে এটি অত্যন্ত সহজ। এটি লেখার নিয়ম-কানুন অবশ্যই জেনে নিবে। 10. Composition writing: 12 যে কোন পরিচিত বিষয়ে একটি Composition লিখতে দেওয়া হবে। Composition কমপক্ষে ৩ প্যারায় লেখা উচিত। তবে ৩টির বেশি প্যারা হলেও কোন সমস্য নেই। Compositionটি ২০০ থেকে ২৫০ word-এর মধ্যে হওয়া উচিত।