প্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ তবে “ইসলাম ও নৈতিকশিক্ষা বিষয়টির আলাদা গুরুত্ব রয়েছে। তোমাদের পরীক্ষা হবে সম্পূর্ণ নতুন পাঠ্যক্রমে। কাজেই পূর্ববর্তী বছরের প্রশ্ন থেকে ধারণা নেয়ার তেমন সুযোগ নেই। সৃজনশীল পদ্ধতিতে তোমাদের প্রশ্ন প্রণীত হবে।
সম্পূর্ণ বই থেকে নয়টি সৃজনশীল প্রশ্ন করা হবে। এতে কোন অংশ/বিভাগ থাকবে না। পছন্দমত যেকোন প্রশ্নের উত্তর আগে বা পরে লিখতে পারবে। তবে এই প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন স্থানে লিখবে না। যেমন ৪নং প্রশ্নের উত্তর লেখা শুরু করলে ৪নং প্রশ্নের ক, খ, গ ও ঘ এর উত্তর ধারাবাহিকভাবে লিখবে। মাঝখানে অন্য কোন প্রশ্নের উত্তর লিখবে না।
প্রশ্নের মান অনুযায়ী যথাযথ এবং প্রাসঙ্গিক উত্তর লিখবে। কোন অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় বর্ণনা দিয়ে উত্তর বড় করবে না। উত্তর লেখার সময় আরবি শব্দ/বাক্য/উদ্ধৃতি প্রয়োগ করবে। প্রতিটি উত্তর অবশ্যই তথ্য সমৃদ্ধ ও প্রাঞ্জল ভাষায় লিখবে।
