প্রশ্নের উত্তর, সঠিক একক ইত্যাদি লিখতে ভুল করবে না

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ১৯:২৮
প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, গণিত বিষয়ে পূর্ণ নাম্বার পেতে হলে যে দিকগুলোর প্রতি বেশি খেয়াল রাখতে হবে তা নিচে আলোচনা করা হলো- ১। প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে কয়েকবার পড়বে। ২। যে প্রশ্নের উত্তরটি সবচেয়ে ভাল জানা আছে সেটি দিয়েই শুরু করবে। ৩। উত্তর শেষ করার পর যেন কমপক্ষে ১০ মিনিট রিভিশন দিতে পার (এদিকে খেয়াল রাখতে হবে) ৪। উত্তর, উত্তরে সঠিক একক, আসন্ন উত্তরে “প্রায়” বা “আসন্ন” কথাটি লিখতে ভুল করবে না। তা না হলে ১ নম্বর কাটা যাবে। ৫। যথাস্থানে সমান “=” বা “,” “অথবা” না লিখলে বা ভুল লিখলে ১ নম্বর কাটা যাবে। ৬। গণিতে যেকোনো বিতর্কিত নিয়ম পরিহার করে সর্বজনগৃহীত নিয়মে সমাধান করাই শ্রেয়। ৭। জ্যামিতিক চিত্র ছাড়া বা ভুল চিত্রের মাধ্যমে কোনো বর্ণনা বা প্রমাণ দিলে কোনো নম্বর পাবে না। ৮। উপপাদ্যের ক্ষেত্রে বিশেষ নির্বচনের আগে চিত্র দিতে হবে। ৯। উপপাদ্য বা সম্পাদ্যে সাধারণ নির্বাচন বাধ্যতামূলক নয়। এর জন্য কোনো নম্বরও বরাদ্দ নেই। ১০। যে কোনো যুক্তিসঙ্গত জ্যামিতিক প্রমাণ গ্রহণযোগ্য এবং এজন্য পূর্ণ নম্বর পাবে। ১১। সম্পাদ্যের চিত্র না এঁকে বর্ণনার জন্য কোনো নম্বর পাবে না। কিন্তু যথাযথ চিত্র আঁকলে, আঁকার জন্য বরাদ্দকৃত নম্বর পাবে।