প্রিয় পরীক্ষার্থীরা শুভেচ্ছা রইল। নিশ্চয় তোমরা এখন খুব ব্যস্ত সময় কাটাচ্ছ। আর ক’দিন পরই তোমাদের জীবনের জেএসসি পরীক্ষার অভিষেক ঘটবে। তোমাদের দীর্ঘদিনের শ্রমলব্ধ মেধা ও মননের চূড়ান্ত মহড়া এখন চলছে। প্রতিটি বিষয়ের নিবিড় পাঠ অনুশীলন এখন সর্বশেষ পর্যালোচনায় মগ্ন। এবারই প্রথম জে.এস.সি পরীক্ষায় চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারু ও কারুকলার প্রত্যাশিত ফল লাভে তোমাদের অবশ্যই একটু কৌশলী হতে হবে। চারু কারুকলা একটি ব্যবহারিক নির্ভর বিষয় “তাই এক্ষেত্রে প্রতিনিয়ত ছবি আঁকার চর্চা করে তোমাদের প্রস্তুতি নিতে হবে।
তোমাদের চারু ও কারুকলার পাঠ্য বইয়ের সর্বমোট ৭টি অধ্যায় থেকে তোমাদেরকে রচনামূলক ২টি প্রশ্নের উত্তর ও ১৫টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এই তত্ত্বীয় অংশের পূর্ণ নম্বর ২৫। এরপর বিষয়ভিত্তিক অঙ্কন ও নকশা অঙ্কন করতে হবে। নকশা ও ছবি অঙ্কনের কাগজে কোনো প্রকারের মার্জিন করবে না। শুধু রচনামূলক প্রশ্নোত্তরের সময় মার্জিন টানবে।
ইতিহাস বা চিত্রশিল্পীদের জীবনীর ক্ষেত্রে প্রশ্নোত্তরে সাল ও তারিখ নির্ভুল লিখতে হবে। তোমরা উত্তরপত্রটি অবশ্যই পেন্সিল দিয়ে মার্জিন করে নিবে। বহুনির্বাচনী অংশে খুব ধীরস্থিরভাবে উত্তরপত্রের বৃত্তটি কালো বলপয়েন্ট দিয়ে নির্দেশিত উপায়ে ভরাট করতে হবে। যে উত্তরটি সঠিকবলে প্রথমে মনে আসবে সেটির উত্তর প্রথমেই করা উচিত। আশা করি নিবিড় অনুশীলন, চর্চা, পরিকল্পনা মাফিক কৌশল প্রয়োগ ও পরীক্ষার হলের যত্নশীল অংশগ্রহণে কাঙ্ক্ষিত ফল প্রাপ্তিকে সুনিশ্চিত করবে।
এবার তেমাদের প্রশ্নের উত্তর আলোচনা করবো
উত্তর-১ঃ যেহেতু রং ছবিকে আকর্ষণীয় করে সেক্ষেত্রে রং অবশ্যই গুরুত্বপূর্ণ। আমার মতে চারুকলার বিষয়ভিত্তিক ছবি অঙ্কনের ক্ষেত্রে পেস্টেল; ব্যবহার করাই উত্তম, নকশার ক্ষেত্রে কালো রঙের সুতা, রং ব্যবহার করা উত্তম। তবে খেয়াল রাখবে রং যেন বাইরে না যায়।
উত্তর-২ঃ জেএসসি পরীক্ষা একটি পাবলিক পরীক্ষা। তাই কাগজ সরবরাহ করাটা কর্তৃপক্ষের ব্যাপার। সে ব্যাপারে তোমার দুশ্চিন্তা না করাটাই উচিত। যদি কাগজ দেয়া হয় সে কাগজের মাপ হবে কার্টিস পেপারের কোয়াটার সাইজ।
