আজ ১৩ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ২২ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১২ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৯ ও ১ । শুভবার রবি ও মঙ্গলবার। শুভরত্ন রুবী ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি:কর্মঠ, প্রাণবন্ত ও উদ্যোগী। সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার চাপ থাকবে প্রতিটি কাজে। জীবনের প্রতিটি মুহূর্তে নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জ গ্রহণে আপনি প্রস্তুত। আপনি উচ্চাভিলাষী। লক্ষ্য অর্জনে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণে কোন দ্বিধা নেই। বেপরোয়া পদক্ষেপও নিতে পারেন। দৃঢ়তা ও পর্যবেক্ষণ ক্ষমতা সাফল্যের বুনিয়াদ হতে পারে। আপনার ছিদ্রান্বেষী দৃষ্টিভঙ্গি ও রসবোধ বিদ্রূপে রূপ নিতে পারে। উচ্চাভিলাষী ব্যক্তিত্বকে করতে পারে দুর্বোধ্য।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ইংরেজ উপন্যাসিক এভেলিন। ওয়াহ, অস্ত্রনির্মাতা রেমিংটন, ভূগোলবিদ গিলভার্ট গ্রসভন, সৈয়দ এনায়েত হোসেন, কায়কোবাদ মিলন, রানা সুলতানা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো কারণে মন চঞ্চল হতে পারে। সিদ্ধান্তহীনতার জন্য কোনো সুযোগ হাত ছাড়া হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। আজ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রাপ্তিযোগ আছে। পারিবারিক ঝামেলা কমে আসবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি কিছু থাকলে তার নিরসন হতে পারে। কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কোনো আশা পূর্ণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পুরনো কারো সাথে হঠাত্ দেখা হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ আর্থিক দিক ভালো যাবে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। মানসিক চাপ বৃদ্ধি পাবে। অধৈর্য হবেন না। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ আর্থিক দিক ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কর্ম পরিবেশ অনুকূল থাকবে। তবে বিনিয়োগে ঝুঁকি নেয়া ঠিক হবে না। বেসরকারি চাকরিতে সতর্কতার সাথে কাজ করুন। হঠাত্ শরীর অসুস্থ হতে পারে। বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ঠিকাদারী ব্যবসায় আজ ভালো কোনো সুযোগ পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য ঋণ গ্রহণ হতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। শরীর মোটামুটি ভালো থাকবে। সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক কোনো কারণে বিবাদে জড়াতে পারেন। মনে হতাশা দেখা দিতে পারে। অসত্সঙ্গ এড়িয়ে চলুন। হঠাত্ অসুস্থ বোধ করবেন। মাথা ব্যথায় ভুগতে পারেন। মিথ্যা বদনামকে পাত্তা দিবেন না।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ সরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। মনোবল বৃদ্ধি পাবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। সম্পত্তি-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বুদ্ধি খাটিয়ে কাজ হাসিলের চেষ্টা করুন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আজ কিছু অর্থ নষ্ট হতে পারে। কারো সাথে রাগারাগি করা ঠিক হবে না। কাউকে তিরস্কার করে অনুতপ্ত হতে পারেন। হতাশা এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে না। হঠাত্ কোনো কারণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। চিত্তচাঞ্চল্য দেখা দিতে পারে। বিভ্রান্তি পরিহার করে চলুন। কেউ আজ বিপদে ফেলার চেষ্টা করতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ভ্রমণ ফলপ্রসূ নাও হতে পারে। অকারণে অর্থব্যয় হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়িক মন্দা কাটতে থাকবে। তাড়াহুড়া করা ঠিক হবে না। চিকিত্সকদের পেশাগত সাফল্য আসতে পারে। সুনাম বৃদ্ধির যোগ আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ পুস্তক বা কাগজ ব্যবসায়ীদেরকে সতর্ক থাকতে হবে। বাকি বকেয়া লেনদেন না করলেই ভালো করবেন। কোনো ধরনের আইনী ঝামেলায় জড়াতে পারেন। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। চঞ্চলতা পরিহার করে চলুন। শরীরে কোনো আঘাত পেতে পারেন।
