২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ১৯:৫৫
প্রাথমিক গণিত দেবাশীষ পাল পিন্টু ,সহকারি শিক্ষক ওয়াক-আপ উচ্চ বিদ্যালয়, ঢাকা নমুনা প্রশ্ন সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০ (দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ১,২, ৩ এবং ১৩নং প্রশ্নসহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে।) ১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ: ১–১০=১০ ক) ০ (শূন্য)কে ৯৯ দ্বারা গুণ করে গুণফলের সাথে ২০ যোগ করলে যোগফল কোনটি হবে? i) ০ ii) ১৯ iii) ৮০ iv) ২০ খ) একটি সংখ্যার ৩ গুণ ৩০ হলে, সংখ্যাটি কত? i) ১০ ii) ১৫ iii) ২০ iv) ৬০ গ) ২৮ (৪+৩) = কত? i) ৪ ii) ৫ iii) ৬ iv) ৭ ঘ) ১১ ও ১৫ এর গড় কোনটি? i) ১১ ii) ১২ iii) ১৩ iv) ১৪ ঙ) ৩, ৫, ৭ এর গ.সা.গু. কত? i) ১ ii) ৩ iii) ৫ iv) ৭ চ) সম্পর্ক প্রতীক কয়টি? i) ৩টি ii) ৫টি iii) ৭টি iv) ৬টি ছ) পূর্ণ সংখ্যার হর কত? i) ০ ii) ১ iii) ২ iv) যে কোন সংখ্যা জ) ১ ০.০১ = কত? i) ১০০ ii) ১.০০ iii) ১০.০ iv) ০.১ ঝ) শতকরা শব্দটিকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? i) ii) – iii) % iv) + ঞ) উপাত্ত প্রধানত কয় প্রকার? i) ৩ ii) ২ iii) ৫ iv) ৪ উত্তর: ক (iv), খ (i) গ (i), ঘ (iii), ঙ (i), চ (iv), ছ (ii), জ (i), ঝ (iii), ঞ (ii) ২। সংক্ষেপে উত্তর দাও: ১–১০=১০ ক) পাঁচ অক্ষের বৃহত্তম সংখ্যা হতে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত কম? খ) ৫% লাভ কথাটির অর্থ কী? গ) লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? ঘ) দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী? ঙ) কত সাল থেকে নিয়মিত অধিবর্ষ গণনা শুরু হয়? চ) বাংলা বারো মাসের মধ্যে ৩১ দিনে মাস কয়টি? ছ) ইংরেজি বারো মাসের মধ্যে ৩০ দিনে মাস কয়টি? জ) স্তম্ভলেখে কয়টি অক্ষ থাকে? ঝ) যে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে? ঞ) যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে? উত্তর: (ক) ৮৯৯৯৯, (খ) ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১০৫ টাকা; (গ) ক্রয়মূল্যের উপর; (ঘ) মিটার, (ঙ) খ্রিস্টাব্দ ৮ সাল থেকে; (চ) ৫টি, (ছ) ৪টি, (জ) ২টি, (ঝ) বর্গ, (ঞ) (ii) রম্বস। ৩। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর। পিতার সয়স ৫৪ বছর। নিচের ‘ক’ থেকে ‘ঙ’ পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান কর। ২–৫=১০ ক) পুত্রের বয়স কত? খ) ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? গ) পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে কত বেশি? ঘ) পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ? ঙ) ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? উত্তর: ক) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর। পিতার বয়স (-) ৫৪ বছর।  পুত্রের বয়স ১৮ বছর। খ) ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি (৭২+৫+৫) বছর = ৮২ বছর। গ) পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে বেশি (৫৪-১৮) বছর = ৩৬ বছর। ঘ) পিতার বয়স পুত্রের বয়সের (৫৪–১৮) গুণ = ৩ গুণ। ঙ) ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি (৭২+১০+১০) বছর = ৯২ বছর। ৪। একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ১৫ দিন লাগে। পুকুরটি ১০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন নিয়োগ করা প্রয়োজন? ১০ উত্তর: ১০ দিনে পুকুরটি খনন করে ২০০ জন লোকে।  ১ ” (২০০–১৫) ” = ৩০০০ জন লোকে।  ১০ ” ”(৩০০০–১০) ” = ৩০০ জন লোকে। অতিরিক্ত লোক প্রয়োজন (৩০০ - ২০০) জন = ১০০০ জন।  অতিরিক্ত ১০০ জন লোক নিয়োগ করতে হবে। পরবর্তী অংশ আগামীকাল বাংলা রোমানা আফরোজ শিক্ষক(বাংলা) স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ,সিলেট এই দেশ এই মানুষ পাঠ-সংক্ষেপ: আমরা বাংলাদেশে জন্মেছি, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতেও বাঙালি রয়েছে। বাংলাদেশে বাঙালি ছাড়াও নানা জাতির মানুষ রয়েছে। যেমন: চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি। তাদের সবার নিজস্ব ভাষা রয়েছে। আমাদের দেশে নানা ধর্মের লোকও রয়েছে। যেমন: মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিছুসংখ্যক জৈন ধর্মের লোকও আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। এত বৈচিত্র্য খুব কম দেশেই লক্ষ করা যায়। আমরা সবাই মিলেমিশে এ দেশে বসবাস করি। নানা ধরনের উত্সবে সবাই আনন্দ করি। মুসলমানদের দুটো ঈদ, মহর্রম; হিন্দুদের দুর্গা পূজাসহ ‘ বারো মাসে তের পার্বণ’; বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের ইস্টার সানডে, বড়দিন ইত্যাদি উত্সব আমরা মিলেমিশে উদ্যাপন করি। বাংলাদেশ একটি বড় বাগানের মতো। বাগানে যেমন নানা রকমের গাছপালা থাকে, বাংলাদেশেও ঠিক তেমন নানা ধরনের মানুষ, নানা পেশা রয়েছে। তাই এ দেশকে সবার ঘুরে দেখা উচিত। এই দেশে রয়েছে কত পাহাড়, সমুদ্র ও নদীর অপার সৌন্দর্য। দেশ হল মায়ের মতো, তাই দেশকে ভালবাসা দরকার মায়ের মতো। দেশকে ভালবাসলেই আমাদের জীবন সার্থক হয়ে ওঠবে। প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লেখি: ১. বাংলাদেশ ছাড়া আর কোথায় বাঙালি আছে? ২. ত্রিপুরার লোকজন কোন ভাষায় কথা বলে? ৩. দেশকে ভালবাসলে জীবন কেমন হবে? ৪. মুসলমানদের কয়টি উত্সব? ৫. বাঙালিরা কোন ভাষায় কথা বলে? ৬. বাংলাদেশের মানুষ কিভাবে বসবাস করে? ৭. দেশ মানে কী? ৮. বাংলাদেশ কিসের মতো? ৯. বাংলাদেশ কার মতো? ১০. দেশ আমাদের কী দিয়ে বাঁচিয়ে রেখেছে? ১১. ইস্টার সানডে, বড়দিন কাদের উত্সব? ১২. আমাদের দেশে কোন কোন ধর্মের লোক রয়েছে? ১৩. আমাদের খাদ্য জোগায় কে? ১৪. দেশের সুখ্যাতি হয় কি দিয়ে? ১৫. আখাউড়া স্টেশন থেকে সীমান্ত কত দূরে? উত্তর: ১. ভারতের ত্রিপুরা রাজ্যে বাঙালি আছে। ২. ত্রিপুরার লোকজন বাংলা ভাষায় কথা বলে । ৩. দেশকে ভালবাসলে জীবন সার্থক হয়ে উঠবে । ৪. মুসলমানদের দুটো ঈদ ও মহর্রম। ৫. বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে । ৬. বাংলাদেশের মানুষ মিলেমিশে বন্ধুর মতো বসবাস করে । ৭. দেশ মানে মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এসবই। ৮. বাংলাদেশ বড় বাগানের মতো। ৯. বাংলাদেশ জননীর মতো। ১০. দেশ তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে । ১১.ইস্টার সানডে, বড়দিন খ্রিস্টানদের উত্সব । ১২. বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিছুসংখ্যক জৈন ধর্মের লোকও আছে। ১৩. আমাদের খাদ্য জোগায় কৃষক। ১৪. নানান জাতির মানুষ থাকলে দেশের সুখ্যাতি হয় । ১৫. আখাউড়া স্টেশন থেকে ৪/৫ কিলোমিটার পথ পেরুলেই সীমান্ত।