মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ্ আহসানুলাহ্ (রহ:)’র ৮৮তম ইসালে ছাওয়াব মাহফিল সম্প্রতি দরবার শরীফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতির বক্তব্যে মশুরীখোলা দরবার শরীফের গদীনশীন পীর সাহেব কেবলা আলহাজ্জ আল্লামা শাহ্ মুহাম্মদ আহসানুজ্জামান বলেন, রাসুল (দ:) এর উপর পরিপূর্ণ বিশ্বাসই মুসলমানদের ঈমানের পূর্ণতা ও ইসলামের প্রাণশক্তি। রাসুল (দ:) কে বাদ দিয়ে বা তাকে খাটো করে যারা ইসলামের কথা বলে তারা চির জাহান্নামি। পীর সাহেব দেশ-জাতির কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানেশীন আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, নিজপানুয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা সৈয়দ গোলাম জিলানী, দারুল উলুম আহসানীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা কাজী আবু জাফর হেলাল উদ্দিন, উপাধ্যক্ষ আল্লামা আবদুল কুদ্দুস প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি
