দু’জন মানুষ যখন একই সাথে দৌড়ান তখন সেটা চার পায়ের দৌড় হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এদের দু’জনেরই একটি করে পা একত্রে বেঁধে দিয়ে অভিনব যে দৌড় প্রতিযোগিতা তার নামই হলো থ্রি-লেগড রেস। মজার বিষয় হলো এ বছরের ৬ মে এই তিন পেয়ে দৌড়ে সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটিয়েই রেকর্ড গড়েছে আইরিশ সাগরে অবস্থিত ব্রিটিশ রাজের আওতাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল ‘আইল অব ম্যান’। এদিন নিজেদের একটি করে পা অন্যের সাথে বেঁধে নিয়ে তিন পেয়ে দৌড়ে নামেন সবমিলিয়ে ৬৪৯ জুটি। ভাবছেন হঠাত্ করে একটি দেশের স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষই বা কেন এ ধরনের আয়োজন করতে গেল! তাহলে জেনে রাখুন আইল অব ম্যানের জাতীয় প্রতীকেই কিন্তু রয়েছে তিনখানা পায়ের প্রতিকৃতি!
