বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা

সীমান্তে বিএসএফের টহল জোরদার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২১:৪২
বাংলাদেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গতকাল রবিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিএসএফের ডিআইজি বিএস রাওয়াত বলেন, প্রতিবেশি দেশের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। যাতে কেউ অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য বিএসএফের শক্তি ও সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বৃদ্ধির জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফকে সতর্ক করেছে।