শোক সংবাদ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:২৮
মো. হাফিজ উদ্দিন ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক এবং বাড্ডা জাগরণী সংসদের সভাপতি মো. হাফিজ উদ্দিন (৬৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে গত রবিবার রাজধানীর দক্ষিণ বাড্ডায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মমতাজ বেগম বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোদাচ্ছের আলী খান দিপুর মা ও অবসরপ্রাপ্ত ভূমি তহশিলদার মো. হাসমত আলী খানের স্ত্রী মমতাজ বেগম (৭০) গত শনিবার সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে জেলার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নজরুল ইসলাম খান ভাষা সংগ্রামী নজরুল ইসলাম খান (৮৫) গত শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজেউন)। দীর্ঘদিন তিনি বিজেএমসির জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার একমাত্র ছেলে টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা তুষার খান। মরহুমকে শ্রদ্ধা জানাতে আরণ্যক নাট্যসম্প্রদায় ও নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ তার লালমাটিয়ার বাসায় যায়। আগামী ১ নভেম্বর শুক্রবার মরহুমের নিজ বাসভবনে ৫/৩ ব্লক-ডি লালমাটিয়ায় কুলখানি অনুষ্ঠিত হবে। এম. আশরাফুল হক ভরসা ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার তৃতীয় ছেলে ও একই প্রতিষ্ঠানের পরিচালক এম. আশরাফুল হক ভরসা (৪৬) গত বুধবার থাইল্যান্ডের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি বাবা, ভাই, বোন, স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। বেগম নুর বানু বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর হিসাব বিভাগে কর্মরত মো. আবদুস সালামের মা বেগম নুর বানু (৫৫) গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শুক্কুর শেরওয়ানি ঝালকাঠির আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা মাসুম শেরওয়ানির বাবা গাভারামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারমান শুক্কুর শেরওয়ানি (৮০) গত শনিবার বরিশালের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে আমির হোসেন আমু এমপি, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।