মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:২৮
মারুফ চিনু সাংবাদিক, সাবেক ছাত্র নেতা ও শিক্ষক মারুফ চিনুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ যোহর মরহুমের ১৩০, নায়েম রোড, ধানমন্ডির বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুল মান্নান সিকদার পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক আবদুল মান্নান সিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পটুয়াখালীর পুরান বাজার মসজিদে আগামী শুক্রবার জুমাবাদ দোয়া মাহফিল এবং দুপুরে এতিমখানায় শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।