নভেম্বর ও ডিসেম্বর পরীক্ষার মাস। এই দুই মাসে স্কুলের বার্ষিক পরীক্ষা ছাড়াও অন্তত ৬৯টি গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষায় অংশ নেবে ৫৫ লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে বিপাকে পড়তে হবে শিক্ষার্থীদের। এ কারণে রাজনৈতিক সমঝোতা চায় শিক্ষার্থীদের অভিভাবকরা।
জানা যায়, আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব পরীক্ষায় অংশ নেবে প্রায় ২০ লাখ শিক্ষার্থী। এছাড়া ২০ নভেম্বর থেকে শুরু হবে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা। এই পরীক্ষা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। আর এই পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর।
এবার এইচএসসিতে উত্তীর্ণ ৭ লাখের বেশি শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। গত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এবার নতুন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
এছাড়া আগামী ১ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রায় প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনই ভর্তি পরীক্ষা চলবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, জাহাঙ্গীরনগরসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
আগামী ১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, ২ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৬ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, ৭ নভেম্বর একই বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, ৮ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট। এছাড়া ৯ নভেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ও বি ইউনিট, ১১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ই ও ডি ইউনিট ও ১২ নভেম্বর সি ও এইচ ইউনিট, ১৩ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এফ ও জি ইউনিট, ১৪ নভেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইচ ইউনিট, ১৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ও বি ইউনিট, ১৬ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক ও খ গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি-১, ডি-২ ও ডি-৩ ইউনিট, ১৭ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বি ও সি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি-১, সি-২ ও সি-৩ ইউনিট, ১৮ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ও ই ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জি, এইচ-১, এইচ-২ ও এইচ-৩ ইউনিট, ১৯ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ও এফ ইউনিট, ২০ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের জি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই আই ইউনিট, ২১ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের এইচ ইউনিট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ই ইউনিট, ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, ২৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই ইউনিট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি-১ ইউনিট, ২৪ নভেম্বর কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বি ও ডি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি-৩, বি-৭ ইউনিট, ২৫ নভেম্বর কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি-২, বি-৪, বি-৫ ও বি-৬ ইউনিট, ২৬ নভেম্বর কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, ২৭ নভেম্বর একই বিশ্ববিদ্যালয়ের ই ইউনিট, ২৯ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের এ, বি ও সি ইউনিট, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ৩০ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডি, ই ও এফ ইউনিট, যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের এ-২, বি-৫, বি-৬, বি-৭ ইউনিট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ-১, বি-১, বি-২, বি-৩ এবং বি-৪ ইউনিট।
ডিসেম্বর মাস জুড়েও থাকছে ভর্তি পরীক্ষা। ১ ডিসেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ৩ ডিসেম্বর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ও বি ইউনিট, ৪ ডিসেম্বর একই বিশ্ববিদ্যালয়ের সি ও ডি ইউনিট, ৬ ডিসেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ, বি ও সি ইউনিট, ৭ ডিসেম্বর চট্টগ্রাম ভেটেরিনারি এ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস ও হিউম্যানিটিস, স্কুল অব সোশ্যাল সাইন্স, ৮ ডিসেম্বর একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফাইন আর্টস, স্কুল অব সাইন্স, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি বিভাগ, ৯ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সাইন্স, স্কুল অব ম্যানেজমেন্ট এ্যান্ড বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, ১১ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ ও ডি ইউনিট, ১২ ডিসেম্বর একই বিশ্ববিদ্যালয়ের বি ও ই ইউনিট এবং ১৩ ডিসেম্বর সি ও এফ ইউনিট। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ নভেম্বর।
এছাড়া ২০ ডিসেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ও সি ইউনিট, ২১ ডিসেম্বর একই বিশ্ববিদ্যালয়ের বি ও ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।
