জেলার বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের সদস্যরা এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর গ্রামের কোবাদ আলীর ছেলে সানোয়ার হোসেন (৩৫) গতকাল রবিবার সকালে ভাইগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। এ সময় ভারতের ভীমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান বলেন, তাকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
