কিডনি দান করার পর বিয়ে

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:৫৩
কেবল জীবনই বাঁচালেন না। জীবনসঙ্গীও করে নিলেন সেই মানুষটিকে। এ এক অন্যরকম ভালবাসা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এক নারী এক পুরুষকে কিডনি দান করেছিলেন। এর চার বছর পর তাদের দেখা হলো এবং অত:পর বিয়ে করলেন তারা। চেলসিয়া ক্লেয়ার এবং কাইল ফ্রোলিস নামের দম্পতির ২০০৯ সালে দেখা হয়েছিল এক গাড়ি প্রদর্শনীতে। পরিচয় হওয়ার পর কিছুদিন পর ফ্রোলিস অসুস্থ হয়ে পড়েন। তার একটি কিডনি নষ্ট হয়ে যায়। ফ্রোলিসের মা অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে চেলসিয়া নিজের একটি কিডনি দান করেন। এরপর চার বছর পর তাদের দু’জনের দেখা হয়। আস্তে আস্তে ভালবাসার বন্ধনে আবদ্ধ হন তারা এবং সমপ্রতি বিয়ে করেন। -মেট্রো