প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের ব্যবহার বেড়েই চলছে। বিশেষ করে তদন্ত কাজে গোয়েন্দাদের ফেসবুকের ব্যবহার বাড়ছে। ভারতে ফেসবুক ব্যবহার করে এক জুতা চোরকে পাকড়াও করেছে গোয়েন্দারা।
মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, আন্ধেরি এলাকায় বিখ্যাত সাই মন্দির থেকে সিলভারের তৈরি এক জোড়া জুতা চুরি করে এক দম্পতি। মন্দিরের সিসিটিভি ক্যামেরায় চুরির এই দৃশ্য ধরা পড়ে। কিন্তু তাদের অনেকদিন ধরেই খুঁজেই পাচ্ছিলেন না গোয়েন্দারা। সমপ্রতি ওই দম্পতির চার বছরের সন্তান নিজের পরিবারের একটি ছবি ফেসবুকে পোস্ট করে। এরপরই তাদের পরিচয় এবং ঠিকানা সম্পর্কে নিশ্চিত হন গোয়েন্দারা। গত শুক্রবার পুলিশ তাদের বাড়ি যায় এবং গ্রেফতার করে। -এনডিটিভি
