স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যে তারিখে নির্বাচন হওয়ার কথা সে তারিখেই নির্বাচন হবে। কোন গোষ্ঠী বা ব্যক্তি বাধা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে। গতকাল রবিবার খুলনায় র্যাব-৬ এর ব্যাটালিয়ন হেড কোয়ার্টার্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। যে কারণে জনগণের প্রতি সংবেদনশীল ও দায়বদ্ধ।
নগরীর খান জাহান আলী (রূপসা) সেতুর অদূরে লবণচরা এলাকায় র্যাব-৬ এর ব্যাটালিয়ন হেড কোয়ার্টার্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব-৬ খুলনার পরিচালক লে. কর্নেল এনামুল আরিফ সুমন। বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল ও র্যাবের মহাপরিচালক মোঃ মোখলেছুর রহমান।
