গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৫৭
আশেপাশের বিপণী বিতানগুলোর দিকে তাকালে কত রঙ বেরঙের প্লাস্টিকের বোতলই না চোখে পড়ে আমাদের। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের হাত ঘুরে নানা ধরনের পানীয়’র এইসব বোতলের স্থান হয় আস্তাকুঁড়ে। তবে চাইলে প্লাস্টিকের বোতলকে কাজে লাগিয়েও যে মজার এবং রেকর্ড গড়বার মতো কোনো কাজ করা যায় সেটাই গেল ৭ জুলাই করে দেখায় জাপানের হিরোশিমা মেরিনা হপ ডি সেকাইকিরোকু চ্যালেঞ্জ প্রজেক্ট। তারা নানা রঙের ১২,১০০টি প্লাস্টিকের বোতল কাজে লাগিয়ে তৈরি করে বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক বোতলের মোজাইক চিত্রকর্মটি।