জোকস

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২০:৫৭
 দাওয়াতে কয়েক বন্ধু পাশাপাশি খেতে বসেছে। একেবারে শেষ মাথায় বসেছে পাতলা করে বিল্টু। আর তার ঠিক পাশেই বন্ধুদের মধ্যে সবচেয়ে মোটাসোটা গুল্লু। তো দেখা গেল, যখনই যে খাবার এসে টেবিলের এক মাথায় রাখা হচ্ছে সেটা সবার কাছ হয়ে বিল্টু পর্যন্ত আসতে আসতে সবচেয়ে বাজে আর ছোট টুকরাগুলোই থাকছে। এমনিতেই বহুক্ষণ ধরে এটা দেখে দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল বিল্টুর। কিন্তু শেষতক নিজের প্রিয় মিষ্টি জর্দার বেলায় এমনটা হতে দেখে আর মাথা ঠাণ্ডা রাখতে পারল না বিল্টু। তার পাশে বসা গুল্লু যখন বাটির বেশি অর্ধেকটা জর্দা নিয়ে পড়ে থাকা সামান্য একটু জর্দা বিল্টুর দিকে এগিয়ে দিল তখন বিল্টু রাগে বলল, ‘তোর মতো অভদ্র আমি দ্বিতীয়টা দেখিনিরে গুল্লু। নিজে কিনা বেশি খানিকটা জর্দা নিয়ে আমাকে দিলি সামান্য খানিকটা।’ উত্তরে গুল্লু জিজ্ঞাসা করল, ‘কেন তুই হলে কী করতি?’ ‘কী আর করতাম নিজে কম নিয়ে তোর দিকে অবশ্যই বেশিটা দিতাম!’ জানাল বিল্টু। :‘আরে তুই কম জর্দা খাস জেনে আমিও তো সেই কাজটাই করলাম। তাহলে আমাকে অভদ্র বলছিস কেন?’—জানতে চাইল গুল্লু!  কাস্টমার :এই যে ওয়েটার তোমার কফিতে মরা মাছি ভাসছে কেন জানতে পারি? ওয়েটার :অবশ্যই জানতে পারেন স্যার। তবে কোনো মৃত্যুসংবাদ শুনলে আমার মনটা এত খারাপ হয়ে যায় যে ঠিকমতো কোনো কিছু বলতেই পারি না!  বাবা :কী রে, সেই কখন আমি বাজারে যাওয়ার সময় আমি তোদের দুই ভাইকে মারামারি করতে দেখে গেলাম। থামতেও বললাম। আর এখন কি না ফিরে এসে দেখছি তোরা আবার মারামারি শুরু করেছিস! ছেলেরা :না, বাবা। আমরা তো আবার শুরু করিনি। তুমি যাওয়ার আগে যেটা দেখে গিয়েছিলে সেই মারামারিটাই এখনো থামানোর চেষ্টা করছি!